
রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মাসুম আহমেদ (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকীত মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামীকে বিজ্ঞ বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী