
গাইবান্ধা প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবিতে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সন্ধ্যায় জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি রানা ইস্কান্দার রহমান। দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সহ সভাপতি ছালাম আশেকী, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক সাগর রহমান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু,কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খাঁন, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক একেএম নুরুল আমিন, কার্যকরী সদস্য জাকারিয়া হাসান সুমন, মনিরুল ইসলাম মনির,শাহ আলম মিয়া কিনু, এস এম মিজানুর রহমান, আলাউদ্দিন মজুমদার শাহীন, মনিরুল হক মনি, জাহিদ হোসেন জিমু, নাজমুল হোসেইন আকন্দ সবুজ, আমিনুল ইসলাম মিঠু, মমতাজুর রহমান বাবু প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল