
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোন না দেওয়ায় স্ত্রী ঋতু পর্ণাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত স্বামী মুকুল মিয়া নামের নরপশু। রোববার উপজেলার মহাদান ইউনিয়নের বাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাশবাড়ী গ্রামের জামাল ভুট্র’র কন্যা ঋতু পর্ণা (২০)এর সঙ্গে প্রায় সাত বছর আগে পৌরসভার বাউসী উত্তর পাড়া গ্রামের ছইঞ্চা মিয়ার পুত্র মুকুল মিয়ার বিয়ে হয়। ঢাকায় গার্মেন্টসে চাকরির সময় মুকুল মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন করার একপর্যায়ে জীবন বাঁচাতে ঋতু পিত্রালয়ে চলে আসেন। রোববার ঋতু ভাত খাওয়ার সময় হঠাৎ তার স্বামী মুকুল মিয়া এসে স্ত্রীকে মোবাইল দিতে বলেন। ঋতু অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো বটি দিয়ে মাথা, কান ও বাম হাতে একের পর এক কুপিয়ে ক্ষতবিক্ষত করেন। ঋতুর আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা মুকুল মিয়াকে আটক করলেও সুলতান মিয়া নামের এক ব্যক্তি তাকে ছেড়ে দেন বলে জানান ঘটনাস্থল পরিদর্শনকারী সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকার।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২