
রংপুর ব্যুরো
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গনপিটুনিতে দু‘জন নিহত হয়েছেন। নিহতরা হলেন,কূর্শা ইউনিয়নের রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাস(৩৫)।গত শনিবার (০৯আগষ্ট) রাত আনুমানিক ৯ টার দিকে তারগঞ্জ উপজেলার বুড়ির হাট এলাকায় এই ঘটনা ঘটে।চোর সন্দেহে তাদের গন পিটুনি দেয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে তারাগঞ্জ থানা সুত্রে জানা গেছে।
নিহতের পরিবার জানায়,মেয়ের বিয়ের দিনক্ষন ঠিক করার জন্য রুপলাল দাস মিঠাপুকুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের লালচাঁদের বাড়ী যাচ্ছিলেন। লালচাঁদের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল।পথমধ্যে লোকজন তদের চোর সন্দেহ করে আটক করে।তাদের ভ্যানে থাকা একটি বস্তার ভিতর কয়টি বোতল লোকজন খুজে পায়। তারা বোতলের মূখ খুলে নাকের কাছে নিলে দু‘জন অসূস্থ্য হয়ে পরে। এতে লোকজনের মনে সন্দেহ হয়। তারা ক্ষিপ্ত হয়ে রুপলাল দাস ও প্রদীপ দাস কে গনপিটুনি দেয়। কভর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অচেতন অবস্থায় দু‘জন কে উদ্ধার করে হাসপাতালে ুনিয়ে গেণে চিকিৎসক রুপলাল দাস কে মৃত ঘোষনা করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার প্রদীপ দাস মারা যায়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ