
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে । রোববার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা ইসলামি ছাত্র শিবিরের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, জেলা সম্পাদক হামিদুল ইসলাম, জেলা অফিস সম্পাদক রবিউল ইসলাম, পীরগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল আমীন, উপজেলা জামায়াতে আমীর মিজানুর রহমান, জামায়াত নেতা ইমরুল কায়েস পরাগ সহ ইসলামি ছাত্র শিবিরের জেলা ও উপজেলার বেশ ক’জন নের্তৃবৃন্দ । অনুষ্ঠান শেষে শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় ।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন