
বগুড়া সদর প্রতিনিধি
বগুড়ায় অনুষ্ঠিত হলো রাজশাহী বিভাগীয় মাটি সংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর বাছাই পর্ব। নতুন প্রতিভার খোঁজে ১০ আগষ্ট রোববার সকাল ১০টায় মাটি সংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বগুড়ার খান্দারস্থ কার্যালয়ে রাজশাহী বিভাগের নৃত্য, অভিনয়, আবৃত্তি ও সংগীতের শিল্পীরা বাছাইপর্ব অংশগ্রহণ করে।
মাটি সংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর রাজশাহী বিভাগীয় সাংস্কৃতিক সম্পাদক রায়হানুল ইসলামের সভাপতিত্বে বাছাইপর্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী শাহীন আলম। এ সময় মাটির সংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা সালজার রহমান সাবু, নাটোর অঞ্চলের সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাটির সংস্কৃতিক শিল্পীগোষ্ঠী দেশব্যাপী নতুন প্রতিভার খোঁজে বাছাই কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান