হোম » সারাদেশ » সোস্যাল মিডিয়ার নির্বাচন সংক্রান্ত তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না – রংপুরে সিইসি

সোস্যাল মিডিয়ার নির্বাচন সংক্রান্ত তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না – রংপুরে সিইসি

রংপুর ব্যুরো
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দীন সাংবাদিক ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে বলেছেন,বিগত নির্বাচনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে  এবং যারা যুক্ত ছিল সম্ভবতঃতাদের বাদ দিয়ে নির্বাচন পরিচলনা করা হবে।তিনি বলেছেন সোস্যাল মিডিয়ায়  নির্বাচন সংশ্লিষ্ট যে কোন তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না।

অস্ত্রের চেয়ে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ছবি দিয়ে বক্তব্য বানানো হচ্ছে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। রাতে শুয়ে যখন সময় পায় তখন মোবাইলে দেখে |শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনাটা আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়েছে দাঁড়িয়েছে। এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এই বিশ্বাস স্থাপন করা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। নির্বাচনে চ্যালেঞ্জ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেগুলো দৃশ্যমান চ্যালেঞ্জ সেগুলো নিয়েই বলব। প্রথমে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে দেশে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিক থেকে চ্যালেঞ্জ তো অবশ্যই আইনশৃঙ্খলার। তারপরেও আমি বলব- আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের ৫ আগস্টের পরে অনেক উন্নতি হয়েছে। চ্যালেঞ্জের মধ্যে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মোকাবিলা করতে পারব। তিনি বলেন, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে। সব জায়গায় যে শিক্ষকদের দিয়ে করাব এমন নাও হতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। এখন মানুষ তো বিদেশ থেকে আমদানি করে নির্বাচন করতে পারা যাবে না। দেশের মানুষ দিয়েই তো করতে হবে। ওই লোকগুলোকে এদিক-ওদিক করে করতে হবে। এখন ওদেরকে নিয়ে আগাতে হবে। এ দেশে আগেও তো সুন্দর নির্বাচন করেছি। মানুষ যদি দেখে এখানে ধান্দাবাজি নেই, মানুষ যদি বুঝতে পারে এরা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন দিতে চায় তাহলে দেখবেন মানুষ আপনাদের সঙ্গে আছে।

আমাদের ওপর আস্থা আছে বলেই ডক্টর ইউনুস জাতির কাছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিদিয়েছেন। সুষ্ঠ নির্বাচনের জন্য জাতিকে ডঃ ইউনুসের দেয়া ওয়াদার কারণে আমরাও খুব প্রেসারে পড়ে গেছি, সেই অনুযায়ী আমরা প্লান করছি| শনিবার  সকাল সাড়ে ১০ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দুলাল তালুকদার।

এসময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে । গণ অভ্যন্থান অথা বিপ্লবের পর পৃথিবীর যেকোন দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি  অনেক ভালো। তাই নির্বাচনে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করে দিতে পারে জনগণকে সেটা বিশ্বাস করানোটা আমাদের একটা  বড় চ্যালেঞ্জ । পাশাপাশি নির্বাচনে এআইও একটা চ্যালেঞ্জ বলে  জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে  সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। এছাড়াও বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিল, তাদেরকে  যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় সংযুক্ত করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার ।

 বিকালে তিনি বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী ও  প্রশাসনিক কর্মকতাদের সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক  মত বিনিমিয় সভায় অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!