
মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলেদা খিল -২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা কতৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা মাদরাসা’র হলরুমে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক আবদুল আউয়াল এর সঞ্চালনায়, সুপার মাওলানা আবদুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মল্লিকা দীঘির পাড় ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান, গভর্নিং বডির সিনিয়র সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দীন, সদস্য গাজী মোশাররফ হোসেন সেলিম, স্বপ্না আকতার, অবসর প্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী ও শিক্ষক প্রতিনিধি মোঃ রাসেল মির্জা।
আলোচনা সভা শেষে সদ্য দাখিল পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া