
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা বিজেপির সভাপতি ও নওগাঁ সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান বলেছেন-দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে গরুর গাড়ি মার্কার বিকল্প নেই। শুক্রবার নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলে।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আজিজুল আলম, সহ-সভাপতি মোঃ আরমান আলী, আতাউল্লাহ হাবীব, মানিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেন, আবিদ মোস্তাকিম শুভ, সাংগঠনিক সম্পাদক একেএম জাহিদুল হক মিন্টু, সদর উপজেলা বিজেপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আফসার, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার আহ্বায়ক রুহুল, সদস্য সচিব আতিকুর ইসলাম আতিক, পৌর বিজেপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মোল্লাসহ প্রমুখ।
এদিন বিকেলে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে মোটরসাইকেল পদযাত্রা শুরু করে ইদুরবটতলী-খাগড়া ও দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার