হোম » সারাদেশ » গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরব সাংবাদিক সমাজের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরব সাংবাদিক সমাজের মানববন্ধন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভৈরবের সাংবাদিক সমাজ  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
আজ ৯ আগস্ট, শনিবার দুপুরে ভৈরব ভৈরব দুর্জয় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো: আলাল উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা, সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ, এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান,  মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মো: আক্তারুজ্জামান, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক সমকালের সাবেক ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিককে গলা কেটে হত্যা করার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের জন্য এক শঙ্কার বার্তা। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!