হোম » সারাদেশ » সখিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সখিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো. মোশারফ হোসেন
টাঙ্গাইলের সখিপুরে ৯ আগষ্ট শনিবার ১২ টায় সখিপুর তালতলা চত্বরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ। গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় আসাদুজ্জামান তুহিন নিহত হওয়ার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সম্পাদক মোরশেদ খান, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সুমন সরকার অর্থ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বক্তারা বলেন অবিলম্বে তুহিন হত্যার বিচার এবং আসামিদের ধরে আইনের আওতায় এনে ফাসি দিতে হবে। বক্তারা আরো বলেন সাংবাদিকদের জন্য পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দিতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান সাংবাদিকদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে রাস্তায় বিক্ষোভ করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সিনিয়র সম্পাদক মোঃ মোশাররফ হোসেন দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি। আরো উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম রিফাত ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ হাসান আলী কোষাধক্ষ্য, আব্দুল মান্নান প্রমোখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!