হোম » সারাদেশ » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: 
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর, কুলিয়ারচর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা-ঊপজেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড় সংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট এ মানববন্ধনের আয়োজন করে। অপরদিকে একই দিন হোসেনপুর উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের হাসপাতাল মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলার কুলিয়ারচর উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু সাংবা‌দিক তু‌হিন‌কে হত‌্যা নয়, গাজীপু‌রে আরেক সাংবাদিককে নৃশংসভা‌বে নির্যাতন করা হ‌য়ে‌ছে। সারা দে‌শে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। যা দে‌শে এক ভীতিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রে‌ছে। মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। অনুষ্ঠিত মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। হোসেনপুর ও কুলিয়ারচর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!