প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
ধুনটে শারীরিক প্রতিবন্ধী মুদি ব্যবসায়ীকে মারধর ও লুট: থানায় অভিযোগ

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামের শারীরিক প্রতিবন্ধী মুদি ব্যবসায়ী রুবেল হোসেন ও তার স্ত্রী রোজিনা খাতুনকে মারধর এবং দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৮ই আগস্ট) বেলা ১১টার দিকে নাংলু গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মুক্তার হোসেন (২৬), আবু তালহা (৩০), হাসিফ (২২), ও আব্দুর রাজ্জাক (৪৫), নামে চার ব্যক্তি তার দোকানে হামলা চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নষ্ট ও দোকান ঘর ভাঙচুর করে, ক্যাশবাক্স থেকে ১২ হাজার টাকা নেয় ও শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে মারপিট করে ও কাপড় চোপড় টেনে হেছড়ে ছিঁড়ে শ্লীলতাহানি করে তাহার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যাহার মূল্য অনুমান ৮৮,হাজার টাকা। হামলায় আহত রুবেল হোসেন ও তার স্ত্রী রোজিনা খাতুন আহত হয়ে বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় রুবেল হোসেন বাদী হয়ে ধুনট থানায় শুক্রবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.