
রংপুর ব্যুরো
রংপুরে স্ত্রী আরজুমান্দ বানুকে হত্যার অভিযোগে স্বামী আরমান আলীকে মৃত্যূ দন্ড দিয়েছে মহানগর দায়রা জর্জ আদলাত।গতকাল (৭ আগষ্ট) বৃহম্পতিবার আদালতের বিক্স্গ বিচারক মশিউর রহমান খাঁন এই আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, নিহত আরজুমান্দ বানু ওরফে মিনু রংপুর ট্রেজারী অফিসের কর্মকর্তা ছিলেন।গত ২০০০ সালের ১৯ মে ভোড় সাড়ে ৬ টায় আরজুমান্দ বানু ওরফে মিনুর স্বামী আরমান আলী ২ লাখ টাকার বিনিময়ে তার ভাবীর বাড়ীর ভারাটিয়ার সহায়তায় উপুর্যপুরি ছুরিকাঘাতে মিনু কে নৃশংশ ভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মেয়ে জামাই এনায়েত হোসেন মোহন বাদী হয়ে একটি হত্যা মামলা দয়ের করেন,যার বর্তমান মামলা নং ৬৮৩/২৫।সাক্ষ্য প্রমান ও দীর্ঘ শুনানী অন্তে রংপুর মহানগর জর্জ আদালতের বিচারক গতকাল এই আদেশ প্রদান করেন।
রাস্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন বিক্সগ আইনজীবী এডভোকেট আব্দুল হাদী বেলাল।
আসামী পক্ষে ছিলেন,এডভোকেট সালাউদ্দীন কাদেরী।