প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৩:৩৩ পি.এম
ছিনতাইকারীর কবলে বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা সাকিব খান

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ছিনতাইকারীর কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খান। গত ৪ই আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব খান জানান, আন্দোলনে আহত এক জুলাইযোদ্ধার কাছে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দাওয়াতপত্র পৌঁছে দিতে তিনি অটোরিকশায় করে চারমাথা থেকে মাটিডালি যাচ্ছিলেন। অটোরিকশায় বসে মুঠোফোনে কথা বলার সময় পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার অ্যানড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তিনি অটোরিকশা থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশির বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এটি পরিকল্পিত হামলা নাকি সাধারণ ছিনতাই দুটো দিকই খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.