প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১২:৫৭ পি.এম
ঘাটাইলে শহিদ হাফেজ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে দুর্গম পাহাড়ি এলাকা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে করিমগঞ্জ ফুলবাড়িয়া গ্রামে শহীদ হাফেজ সাদিকের কবরে পুষ্প স্তবক অর্পন ও মোনাজাত করেছে স্থানীয় প্রশাসন।
৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল ৮ টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ আবু সাঈদের নেতৃত্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন সারোয়ার রিজভী সহ প্রশাসনের একটি টিম এ কর্মসূচি পালন করছে।
এ সময় শহিদ সাদিকের পরিবারের লোকজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ শহিদ হাফেজ সাদিক মাওলানা হওয়ার পূর্ন বাসনা নিয়ে উচ্চ শিক্ষার্থে ঢাকায় অবস্থান কালে গণ-অভ্যুত্থান অংশ নেয়। উত্তরা এলাকায় পুলিশ মিছিলে গুলি চালালে সাদিকের পিঠ ভেদ করে গুলি পেটে আটকে যায়। ঘটনাস্থলে সাদিকের মৃত্যু হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.