হোম » সারাদেশ » সুন্দরবনে ৮ জেলে আটক 

সুন্দরবনে ৮ জেলে আটক 

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধ
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্টলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ৩ জুলাই  রাত সাড়ে সাতটার দিকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায়  দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। এ সময় তারা একটি ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা ও ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করে। এ সময় ওই ট্রলার থেকে কাঁকড়া ধরার কিছু চারু জব্দ করে বনরক্ষীরা।আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন,  তাদের বিরুদ্ধে বনবিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট জেলা হাজ়তে প্রেরন করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!