হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৪ আগষ্ট) সকালে সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কে ২ঘন্টা ব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানাগেছে, গত ৩ আগস্ট চুনিয়াপটল গ্রামের মনির উদ্দিনের পুত্র আরএনসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলী স্কুল ড্রেস না পড়ার জানতে চান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। ক্ষিপ্তহয়ে ইউসুফ আলী টেবিলের উপর বই, খাতাপত্র রেখে শিক্ষককে হেনস্থা করে ক্লাস থেকে বের হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা ইউসুফ আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। তাকে স্কুল থেকে বরখাস্ত ও গ্রেফতার করার দাবী জানান ।
এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আমার স্কুলে পাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউসুফ আলীসহ অনেকেই ফেল করে। এই বিষয়ে পরামর্শের জন্য আমি অভিভাবক সমাবেশ করি। সেই সমাবেশে ইউসুফ আলী তার বাবা মাকে উপস্থিত করে নাই। এমনকি সে স্কুল ড্রেস না পড়ার কারন জানতে চাইলে সে আমার সাথে খারাপ আচরণ করে ক্লাস থেকে চলে যায়। বিষয়টি দুঃখজনক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!