
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষমেলা। সোমবার সকাল সাড়ে ১০ টায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজন করে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হক ও সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ অন্যরা।
এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে নওগাঁ শহরের এটিম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে এসে শেষ হয়।
মেলার আয়োজকরা জানান- মেলায় ৪২ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হবে চলবে রাত ৮ টা পর্যন্ত।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ