
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরের মেলান্দহে ট্রেনে কেটে কালু শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মধ্য শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু শেখ উপজেলার দিঘলদিয়া এলাকার মৃত আসাদুল্লাহ শেখের ছেলে। সে মানসিক রোগী ও শ্রবণ প্রতিবন্ধী ছিল।
জামালপুর রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন কালু শেখ রবিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে রেল লাইন ধরে মেলান্দহ ষ্টেশনের দিকে যাচ্ছিলো। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পরে সে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কালু শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা