প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
মহেশখালীতে ৫০ একর জমি দখলমুক্ত করতে যুবদল নেতার চিংড়িঘের গুড়িয়ে দিয়েছে বনবিভাগ প্রায়

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া এলাকায় প্যারাবনের সৃজিত বাইন গাছ কেটে বনের জমিতে বিএনপির নেতা আমান উল্লাহর নেতৃত্বে গড়ে তুলতে যাওয়া চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
রবিবার (৩ আগষ্ট) উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়া বিটের ঘটিভাঙ্গা সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম ও সহকারী বন সংরক্ষক কক্সবাজারের নির্দেশে গোরকঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে বিট কর্মকর্তা বড়দিয়া, বিট কর্মকর্তা ঘটিভাঙ্গা, বিট কর্মকর্তা ঝাপুয়া সহ সকল বিটের স্টাফ ও অর্ধশতাধিক লেবার নিয়ে বনের চরে গড়ে তুলা বাঁধ কেটে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
বিকেল ৫টার সময় গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগ।
বন বিভাগ জানান, ওই এলাকায় প্যারাবনের বাইন গাছ কেটে ও অবৈধ ভাবে চিংড়ি ঘের করার সাথে সরাসরি জড়িত রয়েছে বড় মহেশখালীর বাসিন্দা যুবদল নেতা আমান উল্লাহ তার আস্থাভাজন বিএনপির নেতার নির্দেশে লিয়াকত আলী মনু, খায়রুল আমিন, আজম উল্লাহ, আবদুল গফুর, আবু বক্কর, আবু সৈয়দ ভেট্টাসহ একটি সিন্ডিকেট জোটবদ্ধ হয়ে ৫০ একর বনভূমির বাইন গাছ কেটে চিংড়ি ঘের করার চেষ্টা করছিল। মহেশখালী বন বিভাগের লোকজন খবর পেয়ে অভিযান পরিচালনা করে জবর দখল মুক্ত করেছে।
এ বিষয়ে গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ৫০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.