
মো:তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভালোবাসার টানে ভৌগোলিক সীমানা পেরিয়ে সুদূর মালেশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে এসেছেন মালেশিয়ান তরুণী স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব(৩০)।
বিয়ে করছেন উপজেলার উথলী গ্রামের জিনারুল মল্লিকের ছেলে মালেশিয়া প্রবাসী রিংকু রহমান(৩২) কে।
শনিবার(২ আগস্ট) সন্ধ্যায় স্মৃতিনূর আতিকা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছুলে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান রিংকু রহমান তার পরিবারের লোকজন।
দুই পরিবারের সম্মতিতে তারা চলতি বছরে ৩ জানুয়ারী মালেশিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।
রিংকু রহমান জানান, ২০১৮ সালে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের জন্য মালেশিয়াতে যাই।যাওয়ার কয়েকমাস পরেই স্মৃতিনূর আতিকার সাথে আমার পরিচয় হয়।এরপর কয়েকবছর আমাদের মধ্যে মোবাইল ফোনে হতে থাকে।মোবাইল ফোনে কথা বলতে বলতে ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়।পরে এই বছরের জানুয়ারি মাসে আমরা পরিবারের সম্মতিতে মালেশিয়াতে বিয়ে করি।আমি ছুটিতে বাড়িতে গেলে তারও বাংলাদেশে আসার কথা ছিলো।আমি এখন দেশে আছি।তাই সেও আমাদের বাড়িতে এসেছে।
রিংকু রহমান আরও বলেন, সে ছয় মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। এরমধ্যে তিন মাস অতিক্রম হয়েছে। ছুটি শেষ হয়ে গেলে স্ত্রী কে সাথে নিয়ে আবার মালেশিয়াতে চলে যাবে।
রিংকু রহমানের পিতা জিনারুল মল্লিক বলেন ,ছেলের পছন্দ কে সম্মান জানাতে আমরা এই বিয়েতে সম্মতি দিয়েছিলাম।আমাদের বউমা ভিনদেশী হলেও সবার সাথে মিলেমিশে চলছে।ঘরের খুটিনাটি কাজ গুলো সে নিজেই করছে।
এদিকে মালেশিয়ান তরুণী আসার সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মালয়েশিয়ান তরুনীকে একটি নজর দেখার জন্য রোববার সকাল থেকে রিংকু রহমানের বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমায়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি