
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আগামী ৫ আগস্ট রংপুরের পীরগঞ্জে এবং ৬ আগস্ট রংপুর জেলা শহরে ছাত্র জনতার বিজয় মিছিল সফল করার লক্ষ্যে শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিকালে উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাংগঠনিক শাহীনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ফজলার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু প্রমুখ।