হোম » সারাদেশ » ভৈরবে রেল স্টেশন রোডে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

ভৈরবে রেল স্টেশন রোডে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে রেল স্টেশন রোডে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। আজ ভোরে শহরের পলাশের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো ভৈরবপুর দক্ষিণপাড়ার আমীর খান, নাদিরা খান ও তাদের ছেলে ফারদিন খান। ছিনতাইকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের সাথে থাকা চিকিৎসার টাকা, স্বর্ণালংঙ্কার ও প্রত্যেকের মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে এস আই ফরিদুজ্জামান অসৌজন্য মূলক আচরন করেননি।

ভুক্তভোগী ফারদিন খান বলেন, আামি আমার অসুস্থ পিতা ও মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশ্যে রিকসা যোগে রেল ষ্টোশন যাচ্ছিলাম। পৌর কবরস্থানের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে প্রথমেই আমাদেরকে মারধোর করতে শুরু করে। তাদের আক্রমণে আমরা সবাই রক্তাক্ত জখম হই। প্রাণ বাচাতে আমাদের সাথে থাকা সব কিছুই ছিনতাইকারিদের হাতে তুলে দিতে বাধ্য হই। ঘটনার পর পরই থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশের পক্ষ থেকে আমাকে কোন সহযোগিতাতা করেননি বরং উল্টো পুলিশ আমাকে বলে ছিনতাইকারীদেরকে আমি কেন আটক করিনি। ভোর ছয়টার সময় ঘটনা ঘটলেও পুলিশ দুপুর একটার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আমি ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকরা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তারা কোননো কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!