
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র বিলি করেছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশি মোঃ দুলাল হোসেন। মাসব্যাপি কর্মসূচীর ধারাবাহিকতায় স্থানীয় মুসুল্লিদের নিয়ে ০১ আগষ্ট শুক্রবার পূর্বাচলের ভোলানাথ পুর এলাকায় এ প্রচারপত্র বিলি করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৩১ দফা হলো দেশ গড়ার, নতুন বাংলাদেশ করার আধুনিক ও মানসম্মত পরিকল্পনা। আমরা বিগত সময়ে আওয়ামীলীগের সকল নির্যাতন সয়ে মাঠে ছিলাম। ভবিষ্যতে থাকবো। রূপগঞ্জবাসির উন্নয়নে কাজ করবো। পূর্বাচলের সুবিধা বঞ্চিতদের নিয়ে অতীতের মতোই মাঠে থাকবো। নিজ এলাকার জন্যে নিজেকে বিলিয়ে দেব। নেতা হতে আসিনি, সেবা করতে মাঠে আছি।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার