
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া পূর্বপাড়া গ্রামে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
আটক আমিরুল ইসলাম মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আমিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ ঘর থেকে আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা সেনা অভিযানের প্রশংসা করে জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে সেনা অভিযানের এমন পদক্ষেপ জনমনে শান্তি ও শৃংঙ্খলা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২