
নওগাঁ প্রতিনিধি
সদর হাসাইগাড়ি গুটার বিল সারা দেশ বিদেশর মানুষের কাছে এখন মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, কেউ এটাকে ভাইরাল বিল নামেও আখ্যায়িত করেন, সপ্তাহের প্রায় সব দিনেই ঢল নামে ভ্রমন পিয়াসুদের, তবে শুক্রবার শনিবার সবচাইতে বেশি জমজমাট হয় ছুটির দিন বলে। তবে দুঃখজনক হলেও সত্য এখানে নেই কোন ভালো হোটেল, রেস্টুরেন্ট বা খাবার ব্যবস্থা, প্রশস্ত রাস্তা খোলা মাঠ নীরব ভূমিকায় সদর পুলিশ প্রশাসন, নেই কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বিলের পরিবেশ রক্ষায়।এর মধ্যে আবার প্রভাবশালী কিছু মহল রাস্তা সংলগ্ন মাটি ভরাট দিয়ে স্থায়ী ভাবে দোকানপাট বাড়ি ঘর নির্মাণ করছেন এতে করে এমনিতেই শরু রাস্তা আরো সংকচিত হয়ে যাচ্ছে অতিরিক্ত যানজটের কারণে ভ্রমণ পিয়াসুদের প্রতিনিয়ত বিলম্বনায় পড়তে হচ্ছে এমন কি একবার জ্যামে পড়লে সারাদিনই কেটে যায় এতে করে ঐতিহাসিক জায়গাটির প্রতি অনিহা চলে আসতেছে ভবিষ্যতে রাস্তাটি প্রশস্ত করনে ব্যাপক বাধা তৈরি হবে এখুনি আইনি পদক্ষেপ না নিলে।
এ বিষয়গুলো নিয়ে সদর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ সুমন আলীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে অফিসে পাওয়া যায় নাই ফোন ও রিসিভ করে নাই
নির্বাহী প্রকৌশলী ঢাকায় থাকায় তার সঙ্গেও যোগাযোগ সম্ভব হয় নাই।
সহকারী প্রকৌশলী সারোয়ার হোসেন বলেন,আমরা অন্যের জমিতে রাস্তা করি বিধায় তাদের বাধা দেওয়া আমাদের অফিসিয়ালি কোন নিয়ম কানুন নেই। ভূমির মালিক এসিল্যান্ড অথবা ইউ এন ও মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, আপনি বললেন আমি বিষয়টি জানলাম, এখনই সংশ্লিষ্ঠদের অবগত করব, তারা বিষয়টি পরিদর্শন করে বিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন। আর বিলের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে স্বেচ্ছাসেবক কমিটির বিষয়ে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় সদর ওসি মহোদয়ের সঙ্গে আলোচনা করব।