
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করার দাবীতে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সামনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে ভংশ গ্রহন করেন, কিন্ডার গার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে শফিউল আলম দিপু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফারুক হোসেন, আঃ মতিন, বেলাল হোসেন, শামিমা আকতার প্রমুখ।
বক্তরা বলেন, সকল প্রকার বৈষম্য পরিহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবী জানান। শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।