হোম » সারাদেশ » টাঙ্গাইলে ‘সময়ের সাহিত্যকণ্ঠ’-এর আয়োজনে বর্ষামঙ্গল, আলোচনা ও কবিতাপাঠ

টাঙ্গাইলে ‘সময়ের সাহিত্যকণ্ঠ’-এর আয়োজনে বর্ষামঙ্গল, আলোচনা ও কবিতাপাঠ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
জনপ্রিয় ও পাঠকপ্রিয় সাহিত্যপত্রিকা ‘সময়ের সাহিত্যকণ্ঠ’- এর আয়োজনে বর্ষামঙ্গল, আলোচনা ও কবিতাপাঠ -১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। গত (২৮শে জুলাই) সোমবার  বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সময়ের সাহিত্যকণ্ঠ’- এর সম্পাদক সুপরিচিত কবি আযাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি জাতীয় পরিষদের সহ-সভাপতি হারুন অর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সাহিত্য সংগঠন স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, টাঙ্গাইলের জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার  ও ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’ পত্রিকার সম্পাদক মো: মাসুদুল হক ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বকুল। বাচিকশিল্পী রাশেল আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরচিত কবিতাপাঠ করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান , কবি লোকমান হাকিম, কবি কামরুল মোজাহিদ, কবি মুসাফির, কবি সুব্রত দত্ত, কবি লুৎফর রহমান, কবি সোলায়মান খান মজনু, কবি রোকেয়া বেগম রুকু, কবি বাসুদেব শীল, কবি মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা, কবি আবীর আহমেদ, কবি বিষ্ণুপ্রিয় দ্বীপ ও কবি শাহীন চাকলাদার ।
বর্ষার কবিতা আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী তাসমিয়া মেহজাবিন বিদ্যা, আবিদা সুলতানা রিমি, রিয়ান আহমেদ ও ফাবিহা তূর সিজদাহ। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী মুসা, মোঃ আব্দুল আজিজ, রাকিব হাসান, আবদুল্লাহ, তোফাজ্জল হোসেনসহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!