
রংপুর ব্যুরো
রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরাসনের দাবিতে রংপুর মহানগরীর মডার্ন মোড় ব্লোকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী জনতা।
সোমবার (২৮ জুলাই) বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত মোড়ে অবস্থান নিয়ে ব্লোকেড কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় জনতা। এর আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড়ে যায় তারা। ব্লোকেডের কারণে ঢাকার সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুরের সাথে দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী এস এম আশিকুর রহমান, শাহরিয়ার সোহাগ, হাবিব আহসান, শামসুর রহমান সুমন ও রহমত আলী প্রমুখ।
তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাজেটে অনন্তকালের বৈষম্য হচ্ছে রংপুরসহ উত্তরাঞ্চলের সাথে। যা ২৪ শে জুলাই অভ্যুত্থানের পর আরো বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। সম্পূরক বাজেটের মাধ্যমে বাজেট বৈষম্য নিরসন করা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তারা। উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক কমিশন গঠন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করে প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দেয়। ওই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় বক্তারা বলেন, উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই উদ্দেশ্য আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা