
রেূৗমারি (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে প্রথম স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্বামী জাইদুল ইসলাম জাহিদ এর বিরুদ্ধে। এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তালাক প্রাপ্ত প্রথম স্বামী আব্দুর রহিম। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পাখীউড়া ব্রীজ মোড়ে।
অভিযোগ ও স্থানীয়রা সুএে জানা যায়, তালাকপ্রাপ্ত প্রথম স্বামী আব্দুর রহিম টাঙ্গাইল জেলার বাসিন্দা। ব্যবসায়ীর সুবাদে পাখীউড়া গ্রামের জাইদুল ইসলাম জাহিদ ও লুৎফর রহমান সহ কয়েকজনের সাথে বন্ধুত্ব গড়ে উঠে রহিমের। সেই সুত্রধরে উভয় তাদের বাসায় যাতায়াত করতেন। ব্যবসায়ীক কারণে রহিম মিয়া দেশের বিভিন্ন এলাকায় যেতেন। এই সুযোগে বন্ধু রহিমের স্ত্রীর সাথে জাহিদ পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি স্থানীয় ও বন্ধু মহলের মধ্যে জানাজানি হলে টাঙ্গাইল থেকে প্রেমের টানে রহিমের স্ত্রীকে রাতের আধারে তুলে নিয়ে তার নিজ বাড়ি উপজেলার পাখীউড়া গ্রামে আসে জাহিদ। পরে পরিবারের লোকজন আইনের হাত থেকে রক্ষা করতে তড়িঘড়ি করে প্রথম স্বামী রহিমকে তালাক দিয়ে জাহিদ এর সাথে বিবাহ-রেজিষ্ট্রি করেন গত তিন বছর আগে।
অপর দিকে আব্দুর রহিম তার বন্ধু লুৎফর রহমান এর রৌমারী পাখীউড়া গ্রামে বেড়াতে আসেন। ঘটনার দিন ২০ জুলাই পাখীউড়া ব্রীজ মোড়ে বাজারে চা খেতে আসলে সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামী জাইদুল ইসলাম জাহিদ, মুনতাজুর, রাজিব, ওবায়দুর, শাহিন ও রহম আলীসহ ১০/১২ জনের একটি দল রহিমের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এঘটনায় রহিমের বন্ধু লুৎফর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত জাইদুল ইসলাম জাহিদ বলেন, আমার স্ত্রী তার প্রথম স্বামীকে ডিফোর্স দিয়ে একটি পোশাক কারখানায় চাকুরি করতো। আমার পরিবারের অনুমতি সাপেক্ষে তাকে বিয়ে করে ঘর সংসার করছি। স্ত্রীর সাবেক স্বামী আমাকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তাই আমি রাগ শয্য করতে না পেয়ে আব্দুর রহিমকে চরথাপ্পর দিয়েছিমাত্র।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ