
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর রুবেল, সাধারণ সম্পাদক রাজ সিংহ দীপক, মোঃ নাহিদ হোসেন, মোঃ শামীম হোসেন প্রমূখ। বক্তরা বলেন কিন্ডারগার্টেন স্কুলগুলি শিক্ষার্থীরা বই-পুস্তুক প্রাপ্তিসহ অফিসিয়াল বিভিন্ন কাজে বৈষম্যের স্বীকার হয়। এসব বৈষম্য পরিহার করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবী জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ