
বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩০) নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (২৭জুলাই) রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে (নেভি) মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়ে সান্তাহার রেলগেট এলাকায় পৌঁছালে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান