
মো আবদুল মুনাফ পিন্টু , দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞা উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধিসহ উপজেলার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানীর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান প্রমুখ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা