
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে বাক প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ই জুলাই) বিকালে ওই ভুক্তভোগি গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাম বল্লভপুর গ্রামের জনৈক এক ব্যক্তির (৩০) স্ত্রী বাক প্রতিবন্ধী (৩৫)। তার স্ত্রী কথা বলতে না পারায় প্রতিবেশি নায়েব আলীর ছেলে আলম হাসান (৪৫) তাকে মিথ্যা প্রলোভন সহ কু-প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছে। এমতাবস্থায় ২২ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে ওই গৃহবধু রান্না করার সময় আলম হাসান তাকে টাকার লোভ দেখায়। কিন্তু ওই গৃহবধু এতে রাজি না হওয়ায় আলম হাসান তাকে জোরপূর্বক অনৈতিক কাজ করার চেষ্টা করে। ঐসময় গৃহবধুর শাশুড়ি বাড়িতে আসলে আলম হাসান দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিরুপায় হয়ে শনিবার বিকালে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আলম হাসানকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ