
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল থানায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ কাজল (৪০) তিনি কক্সবাজার সদর পৌরসভা -মৃত নুর মোহাম্মদের ছেলে।
অভিযানের সময় মোঃ কাজলের দেহ তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বিষয়ে জব্দ তালিকা প্রস্তুত করে তা রাতেই নথিভুক্ত করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাটখিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চাটখিল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান