হোম » সারাদেশ » মার্কায় ভোট দিয়ে বেহেস্ত পাওয়া যায় না- রেজাউল করিম বাদশা

মার্কায় ভোট দিয়ে বেহেস্ত পাওয়া যায় না- রেজাউল করিম বাদশা

Exif_JPEG_420

বগুড়া সদর থেকে রায়হানুল ইসলাম
নির্বাচনের মাধ্যমে মার্কায় ভোট দিয়ে বেহেস্ত পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকাল ৪টায় ফাঁপোর হাটখোলা মাঠে বগুড়ার  সদরের ফাঁপোর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ও কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাছেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এ্যাডঃ  সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন,সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
অন্যানের মধ্য বক্তব্য রাখেন,ফাঁপোর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস ব্যাপারী, ফাঁপোর ইউনিয়ন  যুবদলের আহবায়ক হারুন অর রশীদ, যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ,ফাঁপোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবু রায়হান। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম,সদর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মিঠু,ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল,  রুহুল, এম আর উজ্জ্বল,  আমিন, রফিকুল ইসলাম বকুল, সেতু, রাজ্জাক, শাহাদাৎ হোসেন, আবু, আঃ মান্নান, আঃ মোমিন, জামাল, যুবনেতা আবু জাফর, আঃ লতিফ, আঃ আওয়াল, বিপ্লব প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!