
রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার রাতে উপজেলার দিকপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ওই গ্রামের বালাই, তার স্ত্রী মাধবী ও শাকিল৷ তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত।
জামালপুর সদর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মোহেব্বুল্লাহ জানান , বৃহস্পতিবার দিবাগত রাতে গোপনে সংবাদের ভিত্তিতে দিকপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আদালতের পাঠানো হবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী