হোম » সারাদেশ » ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান আব্দুল্লাহ আল ফারুকের

ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান আব্দুল্লাহ আল ফারুকের

এইচ এম রুহুল কাদের, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
“ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে”—এমন আহ্বান জানিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫) মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ তৈরি করা সম্ভব নয়। বৈষম্যহীন, মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। তাদের পড়াশোনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।”
মাতামুহুরী উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরী, জামায়াতের উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম এবং বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!