
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মোনায়েম মাষ্টার (৬৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ......। শুক্রবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর এম.এ. রশীদ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি তার ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য কহিনুর ইসলাম নিশ্চিত করেছেন। দুই পুত্র সন্তানের জনক মোখলেছুর রহমান মালিপাড়া মধু-মাছি বিদ্যা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।