
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কচ্ছপ কিনে বাড়িতে রাখার দায়ে এক ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের মহলবাড়ি এলাকার নিমাই চন্দ্র(৫০) এর বাড়ি থেকে ১১ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। আর এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবীর।
স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কচ্ছপটি কিনে বাড়িতে নিয়ে আসে নিমাই। পরে প্রশাসনের লোকজন খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯ ধারায় নিমাই চন্দ্রকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কচ্ছপটি উপজেলা বন কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে এবং তার তত্ত্বাবধানে কচ্ছপটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২