
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ জুলাই) পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফেরত আসা বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন এবং অবৈধপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফের হাতে আটক হন।
প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে। ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে এবং বিষয়টি বিজিবির মহেশপুর ব্যাটেলিয়নের মাটিলা বিওপি কমান্ডারকে অবহিত করে। পরে সকাল ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
একই দিন সকাল ১০টায় দ্বিতীয় ঘটনায়, ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা নারী ও শিশুসহ চার বাংলাদেশিকে আটক করে। এরপর বিকাল ৪টায় বাঘাডাঙ্গা বিওপি ও বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটক চারজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে পৃথক উভয় ঘটনায় আটক ছয় বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান জানান, ফেরত আসা ছয়জনের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার