প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
বিমান দুর্ঘটনায় আহত ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত

জাহিদ হাসান: ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও শহীদদের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা জাতীয় মহিলা সংস্থা এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সমবায় অফিসার নাজবিন আখতার। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসমান আলী, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক নাহিদা আক্তার, সহকারী পরিদর্শক সাবিনা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার ট্রেড প্রশিক্ষক সাহানারা বেগম, অফিস সহায়ক মোঃ আকবর হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা কুঠিবাজার মসজিদের পেশ ইমাম এম এম নজরুল ইসলাম। এছাড়াও দোয়া অনুষ্ঠানে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.