প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
বগুড়ায় হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাই নারী ছিনতাইকারী আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক না'রী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিন'তা'ইয়ের সময় এক নারী ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২২ই জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছিনতাইকারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে এবং পরে পুলিশে সো'পর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় এক অপরিচিত নারী হঠাৎ কৌশলে ঘরে ঢুকে গলায় থাকা স্বর্ণের চেইন ছি'নিয়ে পালানোর চেষ্টা করলে রোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে ধরে ফেলে।
গাবতলী থানা পুলিশ জানায়, আটক নারীকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.