
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি জানান, এ্যাড. মিজানকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২