
মো:তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের রাতভর অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নেতা কে আটক করেছে। গত শনিবার দিবাগত রাতে জীবননগর থানায় বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আসামীরা হলেন, বাঁকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো.মিন্টু(৪৫),একই গ্রামের মৃত শহর আলী মন্ডলের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু তালেব(৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী(৫৪)।
আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতা মামলা রয়েছে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতরাতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় রাজনৈতিক মামলা রয়েছে।তাদেরকে থানায় রাখা হয়েছে।পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক