প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
নাটোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত আটোক

মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচী খালেদা বেগম (৪৫)কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে কুপিয়ে জখম করার অভিযোগ ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে। আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচী খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সেলিমকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুততার সঙ্গে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.