প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১২:০২ পি.এম
বগুড়া জেলা যুবলীগ নেতা আমিনুল ঢাকা গুলশান থেকে গ্রেফতার

বগুড়া থেকে রায়হানুল ইসলাম: ডিবি বগুড়া’র বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত ০৯ টি মা'মলার এজাহারনামীয় পলাতক আসামী সহ ২১ টির বেশি মা'মলার আ'সামী বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর,পরিবহন ব্যবসায়ী ও বগুড়া জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রে'ফতার করেছে বগুড়া ডিবি পুলিশ।
আমিনুল ইসলাম সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যা মামলার প্রধান আসামি। আমিনুলের বিরুদ্ধে বগুড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম সহ নানাবিধ অপরাধের অভিযোগ রয়েছে এলাকাবাসীর। বিশেষ করে পশ্চিম বগুড়ার দুপচাঁচিয়া এলাকা পর্যন্ত মাটি, বালু সহ চাঁদাবাজির অভয়ারণ্য গড়ে তোলার অভিযোগ করেছেন নাম প্রকাশ্যে একাধিক ব্যক্তি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিনুল ইসলাম কে ঢাকা থেকে বগুড়ায় আনা হচ্ছে বলে ডিবি সুত্রে জানা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.