
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দুইদিন ব্যাপী শেষ হলো লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার। নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন এবং সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লেখকদের আগমনে মিলনমেলায় পরিণত হয়। লেখক সম্মেলনে দুইজনকে কাহ্নপা সাহিত্য পদক পুরস্কারে মনোনিত করা হয়েছে। তারা হলেন- কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি খসরু চৌধুরী।
আয়োজকরা জানান- চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেছেন তার নামে পদকটি প্রবর্তিত করা হয়েছে। এ পদকের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সুত্রপাত বরেন্দ্র অঞ্চল থেকে শুরু হয়েছে যা বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এছাড়া সুস্থ সমাজ বির্নিমানে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত হবে এবং মানবিক হয়ে উঠবে। এতে করে সমাজ থেকে অপরাধ প্রবণতা দুর হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার