
রংপুর ব্যুরো
রংপুরে এলপিজি গ্যাস স্টেশনে ভায়াবহ বিস্ফোরন হয়েছে।এই বিস্ফোরনে একজন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বিস্ফোরনে এলপিজি স্টেশন সহ এর আশে পাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে সিও বাজার এলপি গ্যাস স্টেশনে এই বিস্ফোরণ হয়। গ্যাস স্টেশন স্টেশনটি এক সপ্তাহ আগে লিংকেজ হওয়ার কারণে বন্ধ ছিল। চালু করার জন্য গ্যাসের কূপের উপরে বয়লারে ওয়েল্ডিং এর কাজ করছিল মালিকপক্ষ। এ সময় কুপে কোন লিঙ্কেজ আছে কিনা সেটি জানার জন্য বাতাসের চাপ দিলে এই বিস্ফোরণ হয়।
বয়লারের মধ্যে কোন গ্যাস ছিল না। বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার কারণে বিভিন্ন ইকুইপমেন্ট আশেপাশের অন্তত দেড় কিলোমিটার এলাকার বাড়িঘরে পড়ে যায়। এতে দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশে মহাসড়ক দিয়ে যাওয়া অন্তত ২৫ টি বাসসহ বিভিন্ন ধরনের গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় আহতদেরকেরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গ্যাস কুপ মেরামতের ইঞ্জিনিয়ার এর সহযোগী সেলিম রেজা ওতরঙ্গ তার বাড়ি টাংগাইলে।
এখন পুরো এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্টেশনটির পাশেই পুরো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের। তিনি বলেন আমি বাসা থেকে বের হব এমন সময় ভয়াবহ বিকট শব্দ হয়। সাথে সাথেই আমার বাড়ি ঘরের সমস্ত ৩৭ ফ্যানসহ অন্যন্য গুলো ভেঙ্গে পড়ে। আমি কোন মতো দৌড়ে প্রাণ বাঁচায়। বের হয়ে শুনি এলপিজি গ্যাস স্টেশনের বয়লার বিস্ফোরণ হয়েছে। যদি সেখানে গ্যাস থাকতো তাহলে সেখানে আশেপাশের শত শত মানুষের জীবন চলে যেত।
পাশেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক্তার মতিউর রহমানের বাড়িও। তার স্ত্রী পারুল বেগম জানান, ১০ দিন আগেও টাংকিতে পানি মারার কারণে কুপে লিংকেজ হয়ে অন্তত ৪০০ লিটার গ্যাস বাষ্পায়িত হয়েছিল ওই স্টেশনটিতে। মেরামতের পর আবারো চালু করার চেষ্টা করছিল তারা। এত বড় দুর্ঘটনার পরেও তারা সাবধানতা অবলম্বন না করেই কুপের মেরামত করার কারণেই বিস্ফোরণ হয়। এতে আমার বাড়ি ঘরের যা যাবতীয় জিনিস আছে সব নষ্ট হয়ে যায়। তিনি জানান, জনবহুল এবং ব্যবসায়ী এলাকায় এই ধরনের গ্যাস পাম্প দেয়ার বিষয়টি আশ্চর্য বালক জনক বলে তারা মনে করেন।
ফায়ার সার্ভিস এর রংপুর ফায়ার স্টেশন এর উপ-পরিচালক মাসুদ আলম জানান, কূপের লিংকেজ চেকআপ করতে গিয়েই মূলত এই ঘটনাটি ঘটেছে। এ কারণে আশেপাশের যত বাড়িঘর আছে দোকানপাট আছে সব কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিরূপণের কাজ চলছে। তিনি জানান এই ঘটনায় স্টেশন মালিকের কোন গাফিলতি ছিল কিনা এটিও আমরা খতিয়ে দেখছি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা